শুভেন্দু ঘনিষ্ঠ মহিষাগোট পঞ্চায়েতের প্রধান অপসারিত
দি নিউজ লায়ন; ক্ষমতায় থাকা কালীন একের পর এক দুর্নীতি আর বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাথে মিলে দলীয় প্রার্থীকে হারাতে চক্রান্ত করা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে মহিষাগোট পঞ্চায়েতের গ্রাম প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি - ১ ব্লকের অন্তর্গত মহিষাগোট গ্রাম পঞ্চায়েত।
এই পঞ্চায়েত দক্ষিন কাঁথি বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে ।এই পঞ্চায়েতের প্রধান নির্মল মিশ্রের বিরুদ্ধে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাথে ঘনিষ্ঠতা করে বিধানসভা নির্বাচনে তৃনমূল প্রার্থীকে পরাজিত করতে সহায়তার অভিযোগ।এর জেরেই বুধবার অনাস্থা এনে তাঁকে প্রধানের পদ থেকে সরিয়ে দিলো তৃনমূল।গত পঞ্চায়েত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয় তৃনমূল।২টি আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলো। নির্মল মিশ্রকে শুভেন্দু অধিকারীর নির্দেশে গ্রাম প্রধান নির্বাচিত করে তৃণমূলের জয়ী সদস্যরা।
কাঁথি ১ ব্লক তৃণমূল সভাপতি রামগোবিন্দ দাস জানিয়েছেন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার আগে থেকেই নির্মলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছিলো দলের কাছে।এমনকি এলাকার তৃণমূল কর্মীদের বঞ্চিত করে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের সরকারী সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নির্মল মিশ্রের বিরুদ্ধে।রামগোবিন্দ বাবুর অভিযোগ এই বিষয়ে দলের তৎকালীন নেতৃত্ব অর্থাৎ পূর্বতন জেলা সভাপতি কাঁথির সাংসদ শিশির অধিকারীর কাছে অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি।
অভিযোগ করেছেন দলীয় নেতৃত্বের পাশাপাশি এলাকার বাসিন্দারাও অভিযোগ করেছেন।কিন্ত শিশির বাবু-শুভেন্দু বাবুরা কর্ণপাত করেন নি ।তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ মহিষাগোটের গ্রামপ্রধান নির্মল মিশ্রের দুর্নীতি ও তলতলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রেখে সাবোতাজ করায় দক্ষিন কাঁথি আসনে দলের প্রার্থী জ্যোতির্ময় কর লিড পাননি এই পঞ্চায়েত থেকে। যেখানে তৃণমূল কম করে ২-৩ হাজার লিড পাওয়ার কথা , সেখানে ৭০০ লিড পায় বিজেপি। এর পরেই নির্মল মিশ্রের বিরুদ্ধে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরী হয় ।
জানা গেছে নিয়ম মেনে এদিন অনাস্থা প্রস্তাব আনা হয় । সেই সভায় পঞ্চায়েতের ১৪ জন সদস্যদের মধ্যে ৯ জন উপস্থিত ছিলো।২ জন বিজেপি সদস্য ও অপসারিত গ্রাম প্রধান নির্মল মিশ্র সহ তৃনমূলের আরো ২ জন পঞ্চায়েত সদস্য গরহাজির ছিলেন।উল্লেখ দুই দিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নয়াপুট পঞ্চায়েতের প্রধান অসিত গিরিকেও প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃনমূল। এই বিষয়ে জানতে ফোন করলেও নির্মল মিশ্রের সাথে যোগাযোগ হয়নি।

Post a Comment